Loading...
দেশের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলে প্রথম উচ্চতর কৃষিশিক্ষা ও গবেষণার পথিকৃৎ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) ১১ বছরের গৌরবময় যাত্রাপথ অতিক্রম করে ১২তম বর্ষে পদার্পণ করেছে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে ৩য় ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। যার অংশ হিসেবে আজ ২৩ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান কর্মসূচির উদ্বোধন করেন।
খুকৃবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নতুন উপাচার্য যোগদানের পর ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠনের মাধ্যমে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দৃশ্যমান তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে প্রায় ২৫০ একর জমি অধিগ্রহণের একটি খসড়া সীমানা চূড়ান্ত করা হয়েছে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের(খুকৃবি) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে বাৎসরিক ডায়েরি-২০২৬ এর মোড়ক উন্মোচন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং প্রকাশনা ও মুদ্রণ কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ জহুরুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে(খুকৃবি) ভেটেরিনারি, এনিমেল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে দিনের শুরুতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার ও সংশ্লিষ্ট অনুষদের ডিন প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বা বর্ষবরণ উৎসব উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সাধারণত র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রথাগত উৎসবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।